হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, কচুয়া :

 

হেলিকপ্টার যোগে সপরিবার নিয়ে ছুটি কাটাতে বাড়িতে আসলেন এ্যমেরিকা প্রবাসী। বাংলাদেশে আসলেন আমেরিকার বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী বেঙ্গল রিয়েল স্টেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান। সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হেলিকপ্টারে পরিবার নিয়ে অবতরন করেন তিনি।

এসময় হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়। পরে তেগুরিয়া গ্রামবাসাী,তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল সংবর্ধনা দেন।

একই দিনে তিনি তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মহসিন প্রধান,ডা: মাসুদুল ইসলাম প্রধান,জাহাঙ্গীর আলম,আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।