মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
কলেজের সহকারী অধ্যাপক মো. জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মজুমদার জয়।
বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,আবুল খায়ের,রঙ্গলাল দত্ত,প্রভাষক সিহাদ হোসেন শিহাব ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ সহ আরো অনেকে।
এসময় পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম ভুইয়া,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভিসহ কলেজের শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক।


