স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক-নির্দেশনায় এসআই আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি উপজেলার এলকায় অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ- ১৫ আগস্ট, ২০২৬; জি আর নং-২৫৯, ধারা- ৮/৯/১০/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর এজাহারনামীয় আসামী ১। মেহেরাজ হোসেন অপু (২২), পিতা- কামরুল হাসান, মাতা- জেসমিন আক্তার, সাং- দেবীপুর (মুন্সি বাড়ী), ২। শুভ আহমেদ (২৩), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- পারভীন আক্তার, সাং- বানিয়াচৌ (চৌকিদার বাড়ী), ৩। মহিন উদ্দিন (৩০), পিতা- মোঃ জামাল মিয়া, মাতা- রাজিয়া বেগম, সাং- পাথৈর (ইব্রাহীম হাজী বাড়ী), ৪। মোঃ সাব্বির হোসেন (২১), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- সেলিনা বেগম, সাং- নাইনগর (নিয়াজের বাড়ী), সর্ব থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


