ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকার মোঃ হোসেন (২২), ভাটিয়ালপুর এলাকার এমরান শেখ (৪৪), মোঃ সফিক (৪০), পূর্ব গোবিন্দপুর এলাকার শরিফ খান (২৭), পূর্ব গুলিসা এলাকার মোঃ মিরাজ খান (২৩)কে অভিযান পরিচালনা করে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় থানায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী এবং এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার মাধ্যমে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান পরিচালনা করে আটক করে। সাজাপ্রাপ্ত আসামিদের আজ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।