স্টাফ রিপোর্টার
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্বের অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ায় ৩৭তম এবং সমগ্র এশিয়ায় ২১৬তম অবস্থান অর্জন করেছে।
৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এর মধ্যে ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক (আইআরএন) সূচকে এশিয়ায় ১৪৬তম, একাডেমিক রেপুটেশন সূচকে ১৬৮তম এবং সাইটেশনস পার পেপার সূচকে ২৫০তম অবস্থানে রয়েছে ডিআইইউ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, একাডেমিক স্বীকৃতি এবং গবেষণার বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন এই অর্জন। ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্মার্ট ও পরিবেশবান্ধব ক্যাম্পাস থেকে আধুনিক গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক একাডেমিক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে এ সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদী।


