হাসান আল মামুন:
হাইমচর উপজেলার ২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই নভেম্বর বুধবার বিকালে বাজাপ্তী রহমনী মহন উচ্চ বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আলম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসন ভূইয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক নজির দেওয়ান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, যুগ্ন আহবায়ক মোঃ সোলাইমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, উপজেলা শ্রমীক দলের সভাপতি মোঃ স্বপন বেপারী, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলি আকবর টেলু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


