ঝড়-বৃষ্টি অপেক্ষা করে ফরিদগঞ্জ বিএনপির আহ্বায়ক এম.এ হান্নানের বিজয় র‍্যালি

আমান উল্লাহ খান ফারাবী:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের নের্তৃত্বে ঝড়-বৃষ্টি অপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতণ ও ছাত্র-জনতার বিজয় বর্ষপুর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগস্ট-২০২৫) বিকালে উপজেলা টিএনটির মোড় থেকে বিজয় র‍্যালি শুরু করে কালির বাজার চোরাস্তায় গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেন, প্রশাসন বিএনপিকে তিন ভাগে বিভক্ত করে ফায়দা নিচ্ছে। তিনি আরও বলেন, আপনারা সাবধান হয়ে যান, বিএনপি কোনো ভুঁইফোড় দল নয়। আপনারা বিএনপিকে নিয়ে খেলা বন্ধ করুন।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সেলিম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক , সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,  জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দলের সভাপতি ও পিপি এ্যাডভোকেট কোহিনুর বেগম, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, মহসিন মোল্লা, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি  ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল, পৌর শ্রমিকদলের পিংকু কাজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, বিএনপির নেতা মোস্তফা কামাল সবুজ পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা।