বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে -সাবেক এমপি হারুনুর রশিদ

ফারাবী খান:

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে যুবদলের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা যুবদলের সদস্য মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

এসময় তিনি বলেন, নির্বাচনের আগে কোন খাদ্য সংকট পড়বে না, একজন মানুষও না খেয়ে মরবে না। বিএনপি জনগণের পাশে থাকবে। জিয়াউর রহমানের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, বেগম খালেদা জিয়ার আমলেও মানুষ কম দামে নিত্যপণ্য ক্রয় করতে পেরেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য সংকট দূরীকরণে কাজ করবে।

৩১ অক্টোবর শুক্রবার বিকালে ফরিদগঞ্জে যুবদলের আয়োজনে আলোচনা সভায় একথা বলেন তিনি। এর আগে ফরিদগঞ্জ টিএনটি মোড় থেকে র‍্যালীনিয়ে বেরহয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত করে।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, ১নং বালিথুবা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, ফরিদগঞ্জ উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এমএ টুটুল পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক বিল্লাল কোম্পানি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ভুট্টু পাঠান। পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মজিবুর রহমান মজিব, পৌর যুবদল নেতা শাওন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, যুবদল নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মহিন আহমেদ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ আলম, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা নাসির উদ্দিন সম্রাট, চান্দ্রা সামাদিয়া ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি রাকিব গাজী, সাধারণ সম্পাদক ফাহাদসহ উপজেলা যুবদল, পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।