ফরিদগঞ্জের কড়ৈতলী বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়তে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১অক্টোবর) বিকালে উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম।

এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী করতে হবে। খোদাদ্রোহী শক্তিকে প্রত্যাখান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ওসমান গনি নাঈম, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুদুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদসহ অন্যান্যরা।