গোবিন্দপুর ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বিএনপির আনন্দ মিছিল ও দোয়া

ফারাবী খান:

৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেওয়ায় এ মিছিল করেন তারা।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীর নের্তৃত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিথ ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, যুবদল নেতা মমিনসহ অন্যান্যরা।

গোয়ালভাওর বাজারে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেছার আহমেদ ভূঁইয়া, সাবেক সভাপতি শহীদ শেখ, সাবেক সম্পাদক সাইদ পাটওয়ারী, যুবদলের ওসমান গনি, আবু তাহের, মামুন মেম্বার, সিবু ভূইয়া, তছলিম বেপারী, রুবেল শাহাদৎ, দেলোয়ার, ছাত্রদলের সাইফুল ইসলাম, সুমন রাকিব, রিযাদ মাইনুদ্দিন গাজি খান, জলিল, হারুনসহ অন্যান্যরা।