ফারাবী খান:
বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানের সমর্থকরা সকাল থেকে ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
গতকাল (৩ নভেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। ঘোষণাটি মুহূর্তের মধ্যেই ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে গতকাল রাত সাগে ১০ ঘটিকায় এমএ হান্নান সমর্থকদের মধ্যে ক্ষোভের মেতে উঠে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সকাল ৯টা থেকে গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। সহস্রাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সাথে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক অবরোধ করে। তারা রাস্তায় শুয়ে পড়ে, টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে কালিরবাজার চৌরাস্তা পর্যন্ত একাধিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে স্লোগান ওঠে’ “অবৈধ মনোনয়ন মানি না, মানব না”, “হান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “দুর্দিনের হান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই।”
বক্তারা বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন, যারা দুর্দিনে দলের দায়িত্ব নিয়েছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। কেন্দ্রীয় নেতারা কথার বরখেলাপ করেছেন। যতক্ষণ পর্যন্ত প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
খণ্ড খণ্ড সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, ফারুক খান, যুবদলে সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খসরু মোল্লা, ফারুক আহম্মেদ খান, নজরুল ইসলাম (নজু) পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক খান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সহ-সভাপতি আবুল বাশার সোহেল, পৌর যুবদলের সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী প্রমূখ।


