ফরিদগঞ্জের খুরুমখালি গ্রাগে লায়ন হারুনের মতবিনিময় সভা

ফারাবী খান: 

ফরিদগঞ্জ উপজেলার খুরুমখালি গ্রামে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির অমনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল খুরুমখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ব্যাংককিং বিষয়ক সম্পাদক চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

এসময় তিনি বলেন, আমি উপস্থিত মা-বোনদেরকে দেখার পর আমার মনটা জুড়িয়ে গেছে, আপনারা আমার প্রতি বিঃশ্বাস রাখবেন, আমি ফরিদগঞ্জের স্কুল মাদ্রাসা, মসজিদ মন্দির সব ক্ষেত্রে উন্নয়ন করবো। ২০০৮ সালে এমপি হওয়ার পরে কোন অন্যায় করিনি, এবারাও কোন অন্যায় করবোনা। আমার দ্বারা কারো ক্ষতি হবে না। হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে আমি ফরিদগঞ্জে কাজ করবো। আমার কাছে হিন্দু মুসলিমের কোন পার্থ্যক্য ধাকবে না। সবাই ভাই ভাই। সবার সমান মর্যাদা, আমার কাছে আসতে কোন মাধ্যম লাগবে না। সরাসরি আসতে পারবে। কথা বলতে পারবে, সুবিধা অসুবিধা সব কিছু বলতে পারবে। দল আমাকে মূল্যায়ন করেছে আমি সে সম্মান রেখে কাজ করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির নেতা এমএ টুটুল পাটওয়ারী, পৌর যুবদলের নেতা মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সহ-সভাপতি সেলিম খান, ইউনিয়ন বিএনপির নেতা মো. রানা । ইউনিয়ন যুবদল নেতা মমিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব, ৩নং ওয়ার্ড ছাতনেতা রাশেদসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।