স্টাফ রিপোর্টার :
চাঁদপুর একটি প্যাথলজি ক্লিনেকে অর্থপ্রেডিক্স ডাক্তারের অনুপস্থিতিতে রোগীর ভাঙা হাড়ে প্লাস্টার করছিলেন সহকারি। এমন অবস্থাতেই আজ দুপুরে চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালায় ওই প্রতিষ্ঠানটিতে। এসময় অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬৬,০০০/- টাকা জরিমানা করা হয়।
শহরের চাঁদপুরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ফার্মেসীর মালিক প্রভাত সুদ্রধরের সহায়তায় ডা: মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২৭০০/- টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া নিয়মিত মিনিটরিং এর অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০,০০০/- টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬,০০০/- টাকাসহ মোট ৬৬,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান


