ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় গুরু ফরিদগঞ্জের সম্রাট ও শাহজাহান। গরুগুলোর জন্য প্রতিদিন নিয়মিত ঘোড়ায় করে নিয়ে আসা হয় কাঁচা ঘাট।বর্তমানে প্রতিটির ওজন প্রায় ১২শ কেজি। দুটি গরুর দাম হাঁকাচ্ছেন ১০ লাখ করে ২০লাখ টাকা। উৎসুক মানুষ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন গরু দুটো দেখতে।
রাজকীয় চেলাফেরায় ওদের নাম রাখা হয়েছে সম্রাট ও শাহজাহান। ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকার এই খামারেই বড় হচ্ছে পশু দুটি। চার বছরে সম্রাট ও শাহজাহানের ওজন দাঁড়িয়েছে প্রায় ১২শ কেজি করে। ৯০ভাগ প্রাকৃতিক খাবারেই তারা মোটাতাজা হয়েছে। তাই দাম হাঁকাচ্ছেন ১০ লাখ করে। খামারি হাজী মোজাম্মেলের দাবি, এ দুটোই এবারের ঈদে চাঁদপুরের সবচে বড় গরু।
সম্রাট শাহজাহানকে নিয়মিত দুজন শ্রমিক পরিচর্যা করেন। যদিও খামারটিতে আরো দেড় শতাধিক গরু রয়েছে। সম্রাট-শাহজাহান শান্ত প্রকৃতির হওয়ার লালন-পালনে খুব বেশি বেগ পেতে হয় না। বিশাল আকৃতির ষাঁড় গরুগুলো দেখতে খামাড়ে ভিড় করছে মানুষ। স্থানীয়রা দাবি করে বলেন, এটি শুধু ফরিদগঞ্জ না, চাঁদপুর এমনকি পুরো দেশেও বড় হতে পারে। কোরবানীর জন্য এবছর চাঁদপুরে পশু প্রস্তুত রয়েছে ৬৫ হাজার। অতিরিক্ত চাহিদা রয়েছে আরো ৯হাজার।


