প্রেস বিজ্ঞপ্তি :
খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বোরহান উদ্দিন সিদ্দিকী। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও গণমুখী করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, ইব্রাহিম খলিল, মাওলানা ইয়াসিন, ফারুক মোঃ নোয়াইম, মনির হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির হোসাইন, এডভোকেট আবু বকর খান, আবু শাফায়েত, আবু তাফহীম, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা রফিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, কর্মী গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


