চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতির আহ্বান

আমরা দীপু আপার বিশ্বস্ত সৈনিক, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিলো, কিন্তু কোন প্রতিহিংসা যেনো না থাকে। আইয়ুব ভাই ভালো মানুষ তাই এই সদর উপজেলার ৩৭ হাজার মানুষ তার প্রতি ভালোবাসার নিদর্শন দেখিয়েছে, তেমনি ৫০ হাজার মানুষ ভালোবেসে হুমায়ন কবির সুমন ভাইকে নির্বাচিত করেছে। শুধুমাত্র একজন মানুষের জন্য এই নির্বাচনে অনেকের মধ্যে জীদ কাজ করেছিলো, সে বলেছিলো ছাত্রলীগ নাকি জাতীয় সংসদ নির্বাচনে কিছুই করে নাই, এমন অনেককে ছোট করে কথা বলেছে, বুঝাতে চেয়েছে সে একাই সব।
আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সদা সত্য বলার তৌফিক দেক, আমিন। এই নির্বাচন সবার জন্য একটি উন্মুক্ত নির্বাচন ছিলো। নির্বাচন শেষ, আমরা আপার ছায়ায় ছিলাম, যতদিন রাজনীতি করবো এইখানেই থাকবো। তাই সকল নেতাকর্মীর প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, নিজেদের মধ্যে পাল্টাপাল্টি স্টেটাস ও কমেন্ট করা থেকে এখনই নিজেকে বিরত রাখুন। মনে রাখবেন, বলে কখনো বড় হওয়া যায়না, বড় হতে হলে ধৈর্য্য ধরতে হয় আর এটাই সত্য ″যে সহে সে রহে”
পরিশেষে, এই সদর উপজেলায় একটি উৎসব মুখর পরিবেশে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় ডাঃ দীপু মনি এমপি আপাকে, প্রশাসনের সকলকে, সকল সাংবাদিক বন্ধুদের, আর এই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আশা সকল মা বোন, ব্যবসায়ী, চাকুরীজীবি, দিনমজুর, শিক্ষার্থীবৃন্দ সহ তরুন প্রজন্মের সকলকে।।
নির্বাচনে সর্বোচ্চ পরিশ্রম করা আমার ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল নেতাকর্মী, যুবলীগ, আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ সহ দলীয় এবং নির্দলীয় সকলকে আমার প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন সব সময় ❤️
একটি সুন্দর চাঁদপুরের প্রত্যাশায়।
মোঃ জহির উদ্দিন
সভাপতি
চাঁদপুর জেলা ছাত্রলীগ।