হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হাইমচর:
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন-২ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মোবাইল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ই মে দুপুর ২ টায় হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের বাস্তবায়নে উত্তর আলগী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মিজান আখনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং সুবিধা বোগীগণ।


