মো. কামাল হোসেন, হামইচর :
হাইমচরের আলগী বাজার পরিচালনা কমিটির উন্নয়ন ও আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যার পর আলগী বাজারের মধ্য গলি রাস্তার উপর উন্মুক্ত এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
সভায় সভাপতিত্ব করেন আলগী বাজার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার। সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন, ওসি তদন্ত মো. অলি, ও সাবেক চেয়ারম্যান এম এ বাশার, হাইমচরের আলগী বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আল আমিন সহ বাজার পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীরা।


