স্টাফ রির্পোটার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্টার এক্স গ্রুপের চেয়ারম্যান বশির আহমেদ লিটন ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শনিবার (২০ জুন) দুপুরে ষাটনল ইউনিয়নের কনুর মার্কেটসহ বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন।
গণসংযোগকালে বশির আহমেদ লিটন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় বাসিন্দারাও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা যায়।
এ সময় বশির আহমেদ লিটন বলেন, “আমি ষাটনল ইউনিয়নের একজন সন্তান হিসেবে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
গণসংযোগে ইউপি সদস্য জসিম দেওয়ান, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, কবির শিকদার, রিপন প্রধান, আব্দুল কাদির বেপারী, মোসলেম প্রধান, আব্দুল মালেক বেপারী, হুমায়ুন কবির, মো. ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় অনেকেই বশির আহমেদ লিটনের প্রতি শুভকামনা জানিয়ে ইউনিয়নের উন্নয়নে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।ছবির ক্যাপশন:
ষাটনল ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ ও মতবিনিময় সভার একাংশ।


