উন্নয়নের নামে লুটপাট আরো আগেই বন্ধ হয়ে গেছে: এমপি মানির্ক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পুরানবাজার দোকানঘর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বর্তমান সরকারের আমলে উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না। উন্নয়নের নামে লুটপাটের যে অপসংস্কৃতি ছিল, তা আরো আগেই বন্ধ হয়ে গেছে। এখন প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের দুর্ভোগ কমাতে এবং দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে মানসম্মতভাবে এই সড়কের কাজ সম্পন্ন করতে হবে। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।