স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা উত্তর শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তর শাখার পরিচালক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক পরিচালক খাজা নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আজগর মিয়াজি, হোসেনপুর গাউছিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম এমএ আল কাদেরী, শহীদ হালিম-লিয়াকত কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মহাদ্দিস মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, উপদেষ্টা ডা. মো. জালাল উদ্দীন কাসেমী, ফয়জুর রহমান ফিরোজ, মো. শামসুজ্জামান মাসুক, ব্যবসায়ী মো. খায়রুল ইসলাম স্বপন, জেলা সমন্বয়ক কামরুল হাসান বাবু, মো. আবদুর রহিম, মাওলানা মো. আবু নোমান ও সমাজসেবক মো. নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সসহ অনেকে।
এ সময় শহীদ হালিম-লিয়াকত সংসদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১ জন এবং ‘এ’ গ্রেডে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।


