স্টাফ রির্পোটার:
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তরিক পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহের আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বিদায়ী কর্মকর্তা জাহিদুল ইসলাম শেখের চাঁদপুরে দায়িত্ব পালনকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিক কর্মস্পৃহার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে তাঁর কর্মনিষ্ঠা ও সততা জেলা পুলিশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখ সম্প্রতি কুমিল্লা জেলায় একই পদে বদলি হয়েছেন।


