স্টাফ রির্পোটার:
“সেবার ব্রতে চাকরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। এদিন পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্পের পরীক্ষা নেওয়া হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা সাইফুল্লাহ মো. নাছির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী মো. ইমতিয়াজ আহম্মেদ এবং উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুরের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার। এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের কোনো ধরনের দালালচক্র বা আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য যথাসময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেন।


