অতিরিক্ত ডিআইজির বার্ষিক পরিদর্শন

স্টাফ রির্পোটার:

বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াসমিন চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন।

বুধবার (১ জুলাই) চাঁদপুরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত সালামি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্সের বার্ষিক পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।