স্টাফ রির্পোটার:
শাহরাস্তি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী সেনগাঁও মধ্যপাড়া এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেছেন।
শুক্রবার (৩ জুলাই) পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সেনগাঁও মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
এ সময় আক্তার হোসেন পাটোয়ারী উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, তিনি ১৯৯১ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি জানান, অতীতেও শাহরাস্তি পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছেন এবং আগামী পৌরসভা নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে।
তিনি বলেন, “আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সে লক্ষ্যে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, দোয়াভাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম মজুমদার, মোহাম্মদ রতন হোসেন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবু ছায়েম, ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, হাজী আব্দুল সাত্তার, মো. আনোয়ার হোসেন, মো. ইয়াসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সেনগাঁও মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াছিন নুরী।


