পাইকপাড়া গোবিন্দ উবির নবাগত কমিটিরপরিচিতি সভা

স্টাফ রির্পোটার:

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গোবিন্দ উচ্চ বিদ্যালয়-এর নবাগত এডহক কিমটিকে বিদ্যালয় থেকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের আয়োজনে নবাগত সভাপতি ইঞ্জি: শাহাদাত হোসেন মানিকসহ এডহক কমিটির সকল সদস্যকে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেবসহ অন্যান্য শিক্ষকগণ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজ, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. এরশাদ। শিক্ষকদের সহকারি প্রধান শিক্ষক সলিম উল্লাহ, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর বিএসসি, অভিভাবক সদস্যসহ সিনিয়র ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রন বিষয় জোরালো ভূমিকা রাখার বিষয় গুরুত্ব দেওয়া হয়।