স্টাফ রির্পোটার:
মতলব দক্ষিণে পূবালী ব্যাংক পিএলসি নায়েরগাঁও বাজার শাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে “ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০ টায় পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার আয়োজনে ব্যাংকের গ্রাহকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান ও মানোন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম।
পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক মতলব বাজার শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, নায়েরগাঁও বাজার বণিক সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন আহম্মেদ বিল্লাল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সবুজ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মো. চারু সরকার প্রমুখ।
পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার অফিসার নুর এ আলমের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ইসমাঈল হোসেন, ডেপুটি জুনিয়র অফিসার মো. খোরশেদ আলমসহ আরও অনেকে। পরে ব্যাংকের ডিজিটাল লেনদেনের জন্য ফিতা কেটে কিউআর কোড ও এটিএম বুথের উদ্বোধন করা হয়।


