পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ২৮ নম্বর পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৫ জুন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাকির মৃধা এবং সহ-সভাপতি হিসেবে আলী হোসেন দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ, রিপন খান, আমেনা আক্তার ও লাভলী আক্তার; বিদ্যোৎসাহী সদস্য মাহমুদুল হাসান ও ফালগনী আক্তার; শিক্ষক প্রতিনিধি রৌশন আক্তার; উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোসাম্মৎ রুবিনা আক্তার এবং ইউনিয়ন পরিষদ সদস্য প্রতিনিধি জিয়াউর রহমান।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিজি। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

এদিকে নবনির্বাচিত কমিটির সদস্যরা সরকারের শিক্ষা-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা এ লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।