চাঁদপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের কর্মানুষ্ঠান উপলক্ষে রথযাত্রা মহোৎসব

‎স্টাফ রিপোর্টার:

‎চাঁদপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের কর্মানুষ্ঠান উপলক্ষে রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে (১৪ জুলাই) মঙ্গলবার। মতলব উত্তর উপজেলার আনন্দবাজার এলাকার শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে আয়োজন করা হয়েছে এই উৎসবের।
‎
‎আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ জুলাই (সোমবার) দুপুর ২টা ৩০ মিনিটে পুণ্য স্নানযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর ১৬ জুলাই (বুধবার) বিকেল ৩টা ৩০ মিনিটে রথযাত্রা এবং ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৩টা ৩০ মিনিটে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
‎
‎মহোৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।