স্টাফ রিপোর্টার:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে ‘কবি নজরুল মিলনায়তন’।
সোমবার রাত ৭টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক ফারুক আহম্মেদ।
পরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


