শাহরাস্তিতে মাদক সেবনে দুই যুবক আটক, ১৫ দিনের জেল

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত, ১৫ দিনের কারাদণ্ড দায়ের করা হয়।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ২টায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে রাসেল আলম (২০) ও পারভেজুর রহমান পাটোয়ারী (২৪) নামে দুই যুবককে আটক করা হয়।

আটক ক্রিত রাসেল আলম শাহাপুর নোয়াবাড়ি এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং পারভেজুর রহমান পাটোয়ারী কালীয়াপাড়া এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।