কচুয়া প্রতিনিধি;
কচুয়া উপজেলার ভুঁইয়ারা-নয়াকান্দি মনসামুড়া মন্দির পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে মন্দির কার্যালয়ে আয়োজিত এক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে উপস্থিত সদস্য ও গ্রামবাসীর প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক প্রিয়তোষ পোদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মন্দির কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি মানিক ভৌমিক।
সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক স্বপন সরকারকে সভাপতি এবং দুলাল চন্দ্র দাসকে সিনিয়র সহ-সভাপতি করা হয়। এছাড়া গুরুপদ চন্দ্র দে ও সাংবাদিক মানিক সরকার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান। সাধারণ স¤পাদক পদে পীযূষ কুমার দেব অজয় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই সঙ্গে সাংগঠনিক স¤পাদক পদে রবি সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে অমিত সরকার নির্বাচিত হয়েছেন। সভায় বক্তারা বলেন, মন্দিরের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পূজা-পার্বণ আয়োজন, মন্দিরের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পার¯পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কমিটিকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মন্দির পরিচালনায় স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, নবগঠিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এরপর নতুন কমিটির সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে নয়াকান্দি মনসামুড়া মন্দিরের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং মন্দিরের উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


