চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল দেড় হাজার মানুষ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

 

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন  প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ‘জিওসি’র দিকনির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড  অ্যাম্বুলেন্সের এর সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে ৭ সদস্যের মেডিকেল টিম কর্তৃক ৭শ জন নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫৩৩ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় ৩১ ফিল্ড  অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদীর নেতৃত্বে বিভিন্ন চিকিৎসাকেরা সেবা প্রদান করেন।