মতলবে মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

স্টাফ রিপোর্টার

মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মোঃ হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রাতে এসআই শুভজিৎ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ নওগাঁও গ্রামের আবুল কালামের ছেলে জামাল হোসেন বকাউল(৪৫)কে নওগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার করে।

এদিকে ৮ সেপ্টেম্বর এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়নপুর ইউনিয়নের চিরায়ু এলাকায় অভিযান চালিয়ে চিরায়ু গ্রামের মো. চাঁন মিয়া তালুকদারের ছেলে মো. ওমর ফারুক তালুকদার (৪৬)কে গ্রেপ্তার করে। আসামী মো. ওমর ফারুকের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে।
একইদিন অপর অভিযানে এসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণের পৈলপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে মো. ইমরান নুর (৩২), খর্গপুর গ্রামের মোজাম্মেল সৈয়ালের ছেলে মহসিন সৈয়াল(২৬) এবং শিবপুর গ্রামের মো. হারুন শাহ-এর ছেলে মো. শাহদাত শাহ (২৯)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।