স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সদর উপজেলার আদমখান সড়কের ৩০ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার কালিভাংতি এলাকায় এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
পরে তিনি ভিত্তিপ্রস্তরের ফলন করে নির্মানাধীন কাজের স্থান পরিদর্শন করেন। এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
গার্ডার ব্রিজ প্রকল্পের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় ৩ কোটি ১৬ লক্ষ ৮৪ হাজার ৮৬২ টাকা। যা আগামী ২০২৫ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


