স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৪৯তম বিসিএসের মাধ্যমে বাংলা, আইসিটি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে যোগদান করা পাঁচজন নবীন প্রভাষককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।
নবযোগদানকৃত শিক্ষকদের বরণ করে নিতে অধ্যক্ষ তাদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কলেজের সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।নতুন প্রভাষকদের যোগদানের মধ্য দিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


