স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের নিকট পৌরসভার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত বছরগুলোতে এ ধরনের ব্যবস্থা ছিল না বলে তিনি উল্লেখ করেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, দুর্গাপূজা যেন আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদ্যাপন করতে হবে।
অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার বিষয়ে তিনি বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের অসহায় মানুষের মধ্যে মোট ১ হাজার শাড়ি বিতরণ করা হবে। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০০টি এবং হাইমচরে ৩০০টি শাড়ি দেওয়া হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরি সভাপতিত্বে এবং চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী ঢালি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


