স্টাফ রিপোর্টার
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল। চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলা শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা উদ্বোধন করা হয়। ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও আয়োজকদের মাঝে ফুটবল বিতরণ করেন ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রাহায়ন, ৯ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আবু তাহের মিজি, আমিনুল ইসলাম আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ডাক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ বাদল গাজী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ। মাদকবিরোধী ফুটবল খেলায় উপজেলা প্রকৌশলী ও প্রশাসক রাহাত আমিন পাটওয়ারীর সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ মিঠু এর পরিচালনায় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তফদার, সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব উল্লাহ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাদক বিরোধী ফুটবল খেলায় অংশগ্রহণ করেন ৪ ও ৭নং ওয়ার্ড, খেলায় ৪নং ওয়ার্ড জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন মামুন জমদার, সুমন খান, মুশা ঢালী।


