মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, কচুয়া :
গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রতিটা গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে বিএনপি, সর্বস্থরের ছাত্রজনতা। মঙ্গলবার দুপুরে উৎসুক জনতা আনন্দ মিছিলটি পালাখাল বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ দিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ওই ইউনিয়নে সর্বস্তরের মানুষ সমবেত হয়ে আনন্দ মিছিল করে আনন্দ উল্লাস করে। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ আনন্দ উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সফল হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন নেতাকর্মীরা।


