মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাচার কলাকোপা এশা-প্রিতুল কমপ্লেক্স মিলনায়তনে র্যালি,কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরবি কেবলস সেলস এন্ড মার্কেটিং এর ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম রনি।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা সহকারী পুলিশ সুপার মো.নবীর হোসেন, কচুয়া থানা ওসি এম আব্দুল হালিম, ভোলা জেলা সমাজবিজ্ঞানী (ওয়াটার সেক্টর) মো. মিজান সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর ইনচার্জ মো. সাজেদুল হাসান কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ,সাবেক সভাপতি আবুল হোসেন, সাংবাদিক আজিজুর রহমান মিন্টু, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার, শিকড় সংবাদ ফাউন্ডেশনের সভাপতি আজিজ পাটোয়ারী,কলাকোপা পার্কের প্রতিষ্ঠাতা মো. জামাল উদ্দিন ভ‚ইয়া, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী প্রমুখ।
পরে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পত্রিকার আয়োজনে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সাংবাদিকতা, মরনোত্তর ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় কয়েকজনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


