কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ার সেঙ্গুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বাহারাইন প্রবাসী আহসান উল্লাহ’র ছোট-বড় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিপাতের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। এতে নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুরে ক্ষতিসাধন হয়েছে।
প্রবাসীর স্ত্রী সালমা আক্তার জানান, রাতে ৩সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। ভোর রাতে আকস্মিকভাবে আগুনের লেলিহান শিখা দেখে শিশু সন্তান কোলে নিয়ে এক কাপড়ে ঘর থেকে কোন রকম জীবন বাচাই। অগ্নিকান্ডে সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই পরিবারটি।


