হাসান আল মামুন:
আনন্দ ও উৎসবের মাধ্যমে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৮ তম ম্যাচে অংশ গ্রহণ করে উত্তর অলগি সেভেন স্টার বনাম আলগী বাজার বয়েজ স্পোর্টিং ক্লাব।
হাড্ডাহাড্ডির মধ্যো দিয়ে খেলায় উত্তর অলগি সেভেন স্টার ১ গোল দিয়ে আলগী বাজারে বয়েজ স্পোর্টিং ক্লাবের সাথে জ্বয় লাভ করে।
আলগী বাজারে দূর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি (গোল্ডকাপ) ফুটবল টুর্নামেন্টে ২৮ তম খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী।
খেলার মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,যুবদল নেতা মোঃ আরিফ কোতওয়াল, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মেজর।
টুর্ণামেন্টির তত্বাবাধনে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
সার্বিক ব্যবস্থায় ছিলেন,মোঃ মিলাদ হোসেন মাঝি, ফয়সাল আহম্মেদ আখন, হাসান আল মামুন, ফয়েজ আহমেদ, খালেদ মাহমুদ, জুয়েল সরদার, রুবেল হোসেন,সিয়াম হোসেন,রহমান, নিরব,রনি গাজি,খালেদ মাঝি, শাহিন সহ খেলোয়াড় বৃন্দ।
খেলাটি পরিচালনা করেন মোঃ শরীফ হোসাইন ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এমরান হোসেন ও মেহেদি হাসান।


