ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে সার বিতরণ

আমান উল্লাহ খান ফারাবী:

ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সি এস আর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্য সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকায় ১ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত প্রায় ৩’শ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক মো. শাহীন মোল্লাহ পরিচালনায় সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ফরিদগঞ্জ উপজেলা মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ম্যানেজার মুরাদ চৌধুরী।
এসম তিনি বলেন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফরিদগঞ্জের কৃতিসন্তান এমএ হান্না মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠাকালীন থেকে ব্যাংকের উদ্যোগে সহযোগিতা করে আসছেন, বিশেষ করে করোনাকালীন সময় অসহায় মানুষের জন্য, বন্যায় কবলিত মানুষের জন্য, শীতকালীন সময় হতদরিদ্রের জন্য, ক্ষতিগ্রস্ত মৎসজীবিদের জন্য এবং কৃষকদের জন্য সহযোগিতা দিচ্ছেন। এরি ধারাবাহিকতায় এবার ফরিদগঞ্জে সি এস আর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র সাত হাজার কৃষককে মাঝে সার বিতরণ করা হচ্ছে। এসময় তিনি আরোও বলেন, মানুষের মৌলিক চাহিদা পাঁচটা, মার্কেন্টাইল ব্যাংক মানুষের মৌলিক চাহিদা পূরণে এমএ হান্নাএর নির্দেশে ৭ হাজার সার ব্যবস্থা করে দিয়েছে। এই ইউনিয়নে ৩’শ বস্তা সার ব্যবস্থা করা হয়েছে। আপনার উনার জন্য দোয়া করবেন, যাতে করে উনি সমসময় আপনাদের সহযোগিতা করে যেতে পারেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম কাঞ্চন, আবু জাপর মো. খশরু মোল্লা, মাসুদ পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাবু পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আপু ভূইয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাটেক্স, উপজেলা কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন কৃষক দলের সভাপতিসহ ওয়ার্ড নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।