হাসান আল মামুন:
২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জাটকা রক্ষা অভিযান ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে চরভৈরবী মাছঘাটে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য অফিসার মোহাম্মদ মাহাবুবুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর অঞ্চল নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য অফিসার মোহাম্মদ গোলাম মেহেদী হাসান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক। আরোও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সমিতির সভাপতি মমিন দালাল, সাধারণ সম্পাদক সুলতান হাওলাদার, চরভৈরবী মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম (ফকির), চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল চৌকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিতু হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, সাময়িক স্বার্থের জন্য আপনারা ইলিশের বংশ করিবেন না ধংস। আপনার সন্তান কে যেমনি করে লালন পালন করেন, তেমনি জাটকা রক্ষা আপনার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরোও বলেন, অভিযানে সরকারের নেওয়া পদক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনী কে সহযোগিতা করুন। কোনো বহিরাগত জেলে যাতে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে জাটকা নিধন না করতে পারে। ফসলের মাঠ যেমন একটি চাষাবাদের স্থান, তেমনি নদীতে মাছের বিচরনও হওয়া একটা স্থান। জাটকা রক্ষা হলে নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরতে পারবেন। আসুন সকলে মিলে ইলিশ সম্পদ রক্ষার জন্য নিজ অবস্থান থেকে সচেতন হই, অন্য জেলেদের কে সচেতন করি
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মিজানুর রহমান প্রধানীয়া, চরভৈরবী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, মোঃ মহিউদ্দিন গাজী, চরভৈরবী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, জসিমউদ্দিন(রনি)জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ আবদুল মান্নান, ইউপি সদস্য মোহাম্মদ আলী মাঝি, মৎস্য ব্যবসায়ী সৈয়দ চৌকিদারসহ, সাংবাদিক, রাজনৈতিক, জেলে, মৎস্য ব্যবসায়ী ও অন্যন নেতৃবৃন্দ।


