মো. মাসুদ রানা:
জমকালো আয়োজনে নিউজ টুয়েন্টিফোর মালদ্বীপ প্রতিনিধি ও কচুয়ার কৃতি সন্তান এমরান তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে রাজমহল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় সাংবাদিক এমরান তালুকদারকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম সাইফুল মিজান, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হক প্রধান,সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় সাংবাদিক আহসান হাবীব সুমন, শাহাদাত হোসেন, মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব,ওমর ফারুক সাইম, বিল্লাল মাসুম, জাবেদ হোসেন, ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ প্রিন্ট ও ইলেকট্রিক অন্যান্য গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


