নয়াকান্দি ইয়াং সোসাইটির আয়োজনে শর্ট বাউন্ডারী ক্রিকেটের ফাইনাল 

মো. মাসুদ মিয়া:
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে চাঁদুপরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি ইয়াং সোসাইটির আয়োজনে শর্ট বাউন্ডারী ক্রিকেট টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রেনেঁসা মেডিকেল সেন্টারের সৌজন্যে ও ওমান প্রবাসী মো. রুবেল হোসেনের সার্বিক সহযোগিতায় নয়াকান্দি গ্রামে এ ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার।
ফাইনাল খেলায় বিতারা ৩৬০ ডিগ্রি ও রাগদৈল দক্ষিন পাড়া দুটি দল অংগ্রহন করে বিতারা ৩৬০ ডিগ্রি ক্লাবটি চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নয়াকান্দি ইয়াং সোসাইটির সভাপতি ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক সানাউল মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক মফিজুল ইসলাম,রেনেঁসা মেডিকেল সেন্টারের পরিচালক সালাউদ্দিন মজুমদার,ইউপি সদস্য জাকির হোসেন প্রধান,বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হোসেন,শিক্ষক সারোয়ার হোসেন,মাহবুব আলম,বিএনপি নেতা কামরুল হোসেন,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেন সহ আরো অনেকে। এসময় খেলায় ধারাভাষ্যকার পরিবেশন করেন মো. বোরহান উদ্দিন প্রধান। খেলাটি টিম ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করেন সানাউল মাহমুদ,জুয়েল রানা,সালমান হোসেন ও ফয়সাল হোসেন।  এসময় ক্রিকেট প্রেমী কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলে