চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল

স্টাফ রির্পোটার:

চাঁদপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত আংশিক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা মোঃ ফয়সাল খন্দকার। গত বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটি ঘোষণার পর মোঃ ফয়সাল খন্দকারের এই পদপ্রাপ্তিকে কেন্দ্র করে তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তাকে শুভেচ্ছা জানানোর জোয়ার বইছে। তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন এই নেতৃত্ব সংগঠনের চলমান রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, বেগবান ও সুসংগঠিত করবে।

নতুন দায়িত্ব পাওয়া মোঃ ফয়সাল খন্দকার বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও প্রশাসনের চরম রাজনৈতিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়। তার ব্যক্তিগত বিবরণ অনুযায়ী।

১৪ জুলাই ২০২৪: মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকসহ একদল যুবকের সশস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার ডান পাঁজরের হাড় ভেঙে যায়।

২৮ অক্টোবর ২০২৩: ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২৪ মার্চ ২০২৪: গভীর রাতে মতলব দক্ষিণ থানার তৎকালীন ওসির নেতৃত্বে পুলিশ তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে থানায় চরম শারীরিক নির্যাতন ও মারধর করে।

২০১৪ সাল: একদম কিশোর বয়সে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বের রাতেও তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়।

বহু নির্যাতনের মুখোমুখি হওয়া এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের হাতকে আরও বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে সাধারণ ছাত্রসমাজ প্রত্যাশা করছে।