মতলব উত্তরে ডাকাত নাহিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত নাহিদ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নাহিদ (৩০) উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাজীবাড়ি এলাকার মোঃ হান্নান গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মতলব উত্তর থানার এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেন অংশ নেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।