স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারের সিআইপি বেড়িবাদের উপর এসিড পান করে স্থানীয় বাজারের মায়া শিল্পালয় প্রতিষ্ঠানের মালিক বলাই সূত্রধর (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বলাই সূত্রধরের বাড়ি। বহরিয়া এলাকায় তার একটি স্বর্নের দোকান ছিল।
রবিবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় এই ঘটনা ঘটে বলে জানান পাশের ফল ব্যবসায়ী আল আলামিন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে চিকিৎসার জন্য প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। কুমিল্লায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী বলাই ধারদেনা ও ঋণে জরজড়িত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে দোকানে রক্ষিত এসিড খেয়ে আত্মহত্যার পথ বেচে নেন।


