মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি, মিছিল ও আলোচনা সভা করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পালাখাল বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় ওই বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের সমর্থনে মিছিল করেন নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. কবির হোসেন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মো. সেলিম মাসুদ প্রধান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির মিয়াজী,বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী, সেলিম পাটওয়ারী, তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন প্রধান ও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদ সহ আরো অনেকে।
এসময় পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনিছুর রহমান পাঠান, আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ফরাজী, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সাধারন সম্পাদক শাহরিয়ার রাহুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


